1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৌদির মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির খেই হারিয়ে ফেলেছেন ট্রাম্প, সামনে কঠিন চার পথ জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের ২৫ মার্চ কালরাত,এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাইকগাছায় পৃথক দুটি মামলায় সাবেক এমপি রশীদুজ্জামানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরির পৃথক দুটি মামলায় খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহষ্পতিবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ ও সাদ্দাম হোসেন জানান, ২০২০ সালের ৯ অক্টোবর ও ২০২৪ সালে ২১ আগষ্ট ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরির ঘটনা দেখিয়ে সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের নামে মামলা হয়। মামলা সুত্রে জানা যায়, উপজেলা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারের জন্য খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে পাইকগাছার প্রবেশদার হতে আনার উদ্দেশ্যে বিএনপির নেতা কর্মীরা পৌরসভা জিরো পয়েন্টে উপস্থিত হন। এ সময় আওয়ামী লীগের লোকজন তাদের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর করে নাশকতা সৃষ্টি করে। ওই ঘটনায় বিএনপির নেতা কর্মীরা আহত হন। ওই ঘটনায় রুবেল সরদার বাদী হয়ে চলতি বছরের ২৯ আগষ্ট মামলা করে। যার নং ১৪। অপর দিকে ২০২৪ সালে ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ছাত্রিরা জিরোপয়েন্টে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের লোকজন তাদেরকে মারপিট করে আহত করে। উক্ত মামলায় রশীদুজ্জামানকে ১ নং আসামী করে ২১ আগষ্ট ছাত্রী ইশিতা এনাম রিতু বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০/৩০০ জনের নামে মামলা দায়ের করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান সাবেক সংসদ সদস্যকে পৃথক দুটি নাশকতা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট