বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

মাভাবিপ্রবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

সাগর ঘোষ , মাভাবিপ্রবি প্রতিনিধি:: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনের ইএসআরএম সেমিনার কক্ষে এই স্মরণসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. ফজলুল করিম এবং সদস্য সচিব হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “তোমাদের কথা আমি আগ্রহী নিয়ে শুনছিলাম এবং আমি ভাবছিলাম আন্দোলনে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও সেখানকার পরিবেশ ভিন্ন ছিল। তরুণরা স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখায়। আমি তোমাদেরকে অনেক সম্মান করি, তোমরা নতুন একটা দেশ গঠন কর যেখানে কোন বৈষম্য থাকবে না। যে বাংলাদেশ হবে বিজ্ঞানের বাংলাদেশ, প্রযুক্তির দেশ, গণমানুষের দেশ । যেখানে কোন অন্যায় অবিচার থাকবে না। আমরা চাই এখন যেমন একটা সুযোগ আসছে তোমরা সুযোগটাকে কাজে লাগাও। আমি মনে করি তোমরা পারবে এই দেশকে পরিবর্তন করতে।”

এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রক্টর ড. মো. ইমাম হোসেন, জাহানারা ইমাম হলের প্রভোস্ট ড. মোছা. নুরজাহান খাতুন, আইকিউএসির ডিরেক্টর অধ্যাপক ড. মো. মতিউর রহমান, বায়োটেকনোলজি ও জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. এ.কে.এম মহিউদ্দিন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. কানিজ মরিয়ম আক্তার।

স্মরণসভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জুলাই গণ-অভ্যুত্থানের আহত আইসিটি বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম হৃদয় ক্যাম্পাসে আন্দোলনের সময়ের গল্প শুনান। পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনা নিয়ে “দাম দিয়ে কিনেছি বাংলা” নামক নাটক মঞ্চত্ব হয়। এছাড়া ধ্রবতারার সদস্যরা দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি করেন।

পাশাপাশি উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকগণ, আহত শিক্ষার্থী, কর্মকতা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews