শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

ডুমুরিয়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ ৫ লক্ষাধীক টাকার ক্ষতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা )প্রতিনিধি:: খুলনার ডুমুরিয়ায় চুকনগরের একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে পাঁচ লক্ষাধীক টাকার ক্ষতি করেছে দূর্বৃত্তরা। গতকাল উপজেলার চুকনগর গাজীর বিল নামক এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন দুপুরে মাসুম গাজীর সাড়ে তিন বিঘার চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ করা হয় বলে জানান ভুক্তভোগী ঘের মালিক মাসুম গাজী।তিনি দক্ষিণ চুকনগর গ্রামের হাসেম আলী গাজী ছেলে। মাসুম গাজী বলেন,ডুমুরিয়া উপজেলার দক্ষিণ চুকনগরের গাজীর বিলে সাড়ে তিন বিঘা পৈত্রিক সম্পত্তিতে দুই বছর যাবৎ মাছ চাষ করে আসছি।গত বছর এই চিংড়ি ঘের থেকে সব খরচ খরচা বাদে প্রায় ছয় লাখ টাকা লাভ হয়। পারিবারিক ভাবে চাচাতো ভাইদের সঙ্গে জমজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো দির্ঘদিন থেকে।তারই জের ধরে বিষ প্রয়োগ করতে পারে বলে আমি মনে করি।আমার ঘেরে গলদা,বাগদা চিংড়িসহ বিভিন্ন প্রকার সাদা মাছ ছিল।সমস্ত মাছ মরে ভেসে উঠেছে, যার আনুমানিক মুল্য প্রায় ৬ লাখ টাকা। তিনি আরও বলেন, আমি বাড়ি থেকে

স্থানীয় মৎস্য আড়ৎ মাছ বিক্রির জন্য যায়। এ সুযোগকে কাজে লাগিয়ে বিষ প্রয়োগ করেছে বলে আমার মনে হয়। ঘেরে এসে দেখি গলদা চিংড়িসহ বিভিন্ন ধরণের মাছ মরে ভেসে উঠেছে। ঘেরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির উপর ভেসে থাকতে দেখি নাইট্রো ৫০৫ ইসি ৫০০ মিলিটারের ২ টি খালি বোতল।সে সময় স্থানীয় কয়েকজনকে বিষয়টি বললে তারা ঘটনাস্থলে পৌছাইয়ে মরা মাছ ভেসে উঠতে দেখে। এবিষয়ে দক্ষিণ চুকনগর গ্রামের জিন্নাত গাজী,নজরুল গাজী,মফিজুল গাজী ঘটনার সত্যতা তুলে ধরে জানান, মাছুম গাজীর সহিত দির্ঘদিন তার আপন চাচাতো ভাইদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।তারই জের ধরে এঘটনা ঘটতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভেগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews