শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

মেধার দিক থেকে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ- বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও খুলনার বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার মেধার দিক থেকে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার জন্য কেসিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নির্দেশ দিয়েছেন। প্রতিটি শিক্ষার্থী যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিতে পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।
কেসিসি প্রশাসক আজ বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে কেসিসি পরিচালিত ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময়কালে এ নির্দেশনা প্রদান করেন। কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময়কালে তিনি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা, নিয়মিত মডেল টেস্ট গ্রহণ ও অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করাসহ পাঠদান চলাকালীন শিক্ষকদের কোচিং সেন্টার পরিচালনা করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। এছাড়া তিনি শিক্ষার গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদ্যালয়সমূহ পরিদর্শন করার জন্য নির্দেশ দেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা আক্তার বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ তাসরিনা বেগম, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোজিনা আক্তার, ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: ইমরুল কায়েস, নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান, দারুল কুরআন দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মো: এহসানুল হক, সিটি গার্লস স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জেসমিন নাহার মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews