শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

মোংলায় বিজয় দিবসে উন্মুক্ত রাখা হবে নৌবাহিনী কোস্টগার্ডের জাহাজ

  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

মনির হোসেন,মোংলা:: মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষ্যে মোংলায় সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হবে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধজাহাজ।

১৬ ডিসেম্বর সোমবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দিগরাজ নেভাল জেটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা তুরাগ সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে।

দর্শনার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা মেনে নৌবাহিনীর এই যুদ্ধজাহাজ পরিদর্শন করতে পারবে।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে মোংলার দিগরাজ কোস্টগার্ড বেইসে সমুদ্রগামী যুদ্ধজাহাজ বিসিজিএস কামরুজ্জামান সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। ১৬ ডিসেম্বর সোমবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত কোস্টগার্ডের জাহাজ ঘুরে দেখার পাশাপাশি এ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন দর্শনার্থীরা।

একইদিনে খুলনার খান জাহান আলী সেতু সংলগ্ন বিসিজি স্টেশন রুপসার জেটিতে কোস্টগার্ড পশ্চিম জোনের জাহাজ বিসিজিএস অপরাজেয় বাংলা এবং ভোলা জেলার ইলিশা লঞ্চঘাটে বিসিজিএস সোনার বাংলা জনসাধারনের জন্য উন্মুক্ত রাখা হবে।

এছাড়াও বিজয় দিবস উপলক্ষ্যে মোংলা ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকেও আলাদা কর্মসূচি পালন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews