শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

বেনাপোলে ৪৩ লাখ টাকার ভারতীয় পন্য আটক করেছে বিজিবি

  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল সীমান্তের আইসিপি, ধান্যখোলা বিওপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, শিকারপুর বিওপি এবং সীমান্ত সংলগ্ন আরও কয়েকটি পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৪৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল, দেশি-বিদেশি মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রবিবার এবং সোমবার সকাল সন্ধ্যা বেনাপোলের সীমান্ত এলাকা পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য এবং মাদকের চালান আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান,নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধান্যখোলা বিওপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র সংলগ্ন সীমান্ত এলাকায় দুইদিনে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৪৩ লাখ মূল্যের ভারতীয় শাড়ী, থ্রী-পিচ, চাদর, কম্বল, চা-পাতা, দেশি-বিদেশি মদ এবং বিভিন্ন প্রকারের কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

 

আটক মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews