শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ৩ অনুপ্রবেশকারী এবং বিশেষ অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় পন্য আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে
Oplus_131072

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকালে তিন বাংলাদেশি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২৬ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় তিন অনুপ্রবেশকারী এবং ২৬ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল বেনাপোলের সীমান্ত এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়।

আটক তিন অনুপ্রবেশকারী হলো-সাতক্ষীরা জেলার তালা থানার কানাইদিয়া গ্রামের সাইফুল মোড়ের ছেলে রসূল মোড়ল (২০),খুলনার তেরোখাদা থানার পাড়াজাড়ি গ্রামের দাউদ মোল্লার ছেলে আহমেদ মোল্লা(২৫) ও জয়পূরহাট জেলার সদরের হিসমি গ্রামের জব্বার মোল্লার মেয়ে রুবি খাতুন(২২)।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান,নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে তিনজন অনুপ্রবেশকারী এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ২৬ লাখ মূল্যের ভারতীয় শাড়ী, থ্রী-পিচ, চাদর, কম্বল এবং বিভিন্ন প্রকারের কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

আটক মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে। এবং অবৈধ অনুপ্রবেশকারী তিনজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews