শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​

২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসিকে খেলতে দেখার আশা এখনও ছাড়েননি তাঁর ভক্ত-সমর্থকরা। যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা দেননি আর্জেন্টাইন মহাতারকা।

তবে এবার সরাসরি মেসির খেলার আভাস দিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

দুবাইয়ে দেওয়া এক সাক্ষাৎকারে এএফএ’র মার্কেটিং ডিরেক্টর লিয়ান্দ্রো পিটারসেন জানান, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসিকে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছে আর্জেন্টিনা।

অনেকেই ধারণা করেছিলেন, কাতার বিশ্বকাপ দিয়েই জাতীয় দলকে বিদায় জানাবেন মেসি। কিন্তু তিনি অবসর না নিয়ে খেলা চালিয়ে যান এবং এখনো ইন্টার মিয়ামি ও আর্জেন্টিনার হয়ে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন।

যদিও সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে কিছু ম্যাচ ইনজুরির কারণে মিস করেছেন, তবু কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনার কেন্দ্রে রয়েছেন মেসি।

লিয়ান্দ্রো পিটারসেন বলেন, “ইন্টার মিয়ামি এবং আর্জেন্টিনার হয়ে এখনো দুর্দান্ত খেলে যাচ্ছেন লিওনেল মেসি। তিনি সবসময়ই আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমি নিশ্চিত করে বলতে চাই, আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপে তিনি খেলবেন। কারণ আমরা জানি, মেসি দলে থাকলে আর্জেন্টিনা কতটা শক্তিশালী হয়।”

তবে মেসি নিজে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

পিটারসেন আরও বলেন, “বিশ্বকাপে এখনো বেশ কিছুদিন বাকি। আমরা আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা এগিয়ে নিচ্ছি। কোচ স্কালোনিরও নিশ্চয়ই বিশেষ পরিকল্পনা রয়েছে। আমরা আবারও ভালো কিছু করতে চাই। যদিও ইউএসএ, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপ সহজ হবে না। সেই তুলনায় মধ্যপ্রাচ্য আমাদের জন্য ভালো ছিল। কারণ কাতারে আমরা ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিলাম।”

ফলে মেসির সিদ্ধান্ত যতদিন না তিনি নিজেই জানান, ততদিন নিশ্চিত কিছু বলা না গেলেও এএফএ’র বক্তব্যে ভক্তদের আশা আরও প্রবল হলো—আবারও বিশ্বকাপে দেখা যাবে লিওনেল মেসিকে, হয়তো ক্যারিয়ারের শেষবারের মতো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews