মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

কোস্টগার্ড পশ্চিম জোনের আয়োজনে পরিবেশ ও বন সংরক্ষণ কর্মশালা

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের আয়োজনে উপকূলীয় জেলা খুলনার নলিয়ানে “তারুণ্যের উৎসব–২০২৫” শীর্ষক পরিবেশ ও বন সংরক্ষণ কর্মশালা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের জনগণের জানমাল রক্ষা, উদ্ধার অভিযান পরিচালনা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি পরিবেশ ও বন সংরক্ষণ, বনজ প্রাণী রক্ষা, কিশোর-তরুণদের মাঝে দেশপ্রেম জাগ্রতকরণ এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় ১৭ আগস্ট রোববার সকাল ১০ টায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক আউটপোস্ট প্রাঙ্গণে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব–২০২৫ শীর্ষক জনসচেতনতামূলক সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় নলিয়ান এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, কিশোর-তরুণ, জেলে, মাঝি, পেশাজীবী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পরিবেশ ও বন রক্ষা, বনজ প্রাণী সংরক্ষণ এবং দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রম বিষয়ে তাত্ত্বিক প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, স্কেল ও পেন্সিলসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের জানমাল রক্ষা, পরিবেশ ও বন সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় জনগণকে সচেতন করতে এ ধরনের কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ড সেবা নিতে কল করুন ১৬১১১ নাম্বারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews