1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার দলীয় কার্যালয়ে তারেক রহমান, নয়াপল্টনে জনসমুদ্র বিপজ্জনক পথে মুনাফালোভীরা গোয়ালঘর থেকে শোয়ার ঘর— সর্বত্রই এখন দাহ্য তেলের অবৈধ স্তূপ ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ খাল খনন কর্মসূচি শুরু হয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী পাইকগাছায় জমি বিরোধের অবসান; মালিকের দখল পুনরুদ্ধার বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

বাগেরহাটে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা সোমবার বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে এবং খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সভাটি বাস্তবায়ন করে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ এর সঞ্চালনায় সভায় বাগেরহাট জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আকতার, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতিকুজ্জমান, বিভাগীয় শ্রম অধিদপ্তরের খুলনার সহকারী পরিচালক অসীম কুমার বিশ্বাস, সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ ইমতিয়াজ আহমেদ নাঈম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ টি এম মাসুদ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
সভায় শিশুশ্রম নিরসনের লক্ষ্যে নিয়মিত সভা আয়োজন, বাগেরহাট জেলায় শিশুশ্রমের হটস্পট চিহ্নিতকরণ, শিশুশ্রমের তথ্য উপাত্ত সংগ্রহ, প্রচার-প্রচারণা, সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের শিশুশ্রম থেকে বিরত রেখে কারিগরি শিক্ষায় শিক্ষা দেওয়ার ওপরে গুরুত্বারোপ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট