মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের ৪৫’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পাইকগাছায় পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসদরস্থ শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী সাজ্জাদ হোসেন মানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক ও প্রথম যুগ্ম আহ্বায়ক ইউনুস মোল্লা।

অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ বেনজির আহমেদ লাল, আমিনুর সরদার, আব্দুল হাকিম সানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম জোয়ার্দার, রাজীব নেওয়াজ, বিশ্বজিৎ সাধু, সাদ্দাম হোসেন, আইয়ুব আলী সরদার, তানভীর খান, মিনারুল ইসলাম মিন্টু, শফিয়ার রহমান, শামীম আহমেদ, আব্দুল মজিদ, হাবিবুর রহমান, খানজাহান গোলদার, আসলাম পারভেজ, মোহাম্মদ আলী, আব্দুস সালাম, আজহারুল ইসলাম, আফতাব আহমেদ, আমিরুল ইসলাম, তানভীর আহমেদ, আরিফ হোসেন, মনিরুজ্জামান মনি ও সবুজ।

এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews