1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

মোংলায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ চোরা শিকারী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলার চিলা ইউনিয়নের জয়মনি সাইলো এলাকা থেকে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পা সহ একজন হরিণ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

আটক হরিণ শিকারী হলেন- মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের নজরুল গাজীর ছেলে মো. হাসান (৩৪)। তিনি সুন্দরবনের চোরা শিকারী চক্রের অন্যতম সদস্য।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট শুক্রবার মধ্যরাত ২ টায় কোস্টগার্ড স্টেশন হারবারিয়া এর একটি আভিযানিক দল বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি সাইলো সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ওই এলাকা থেকে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮টি পা সহ একজন হরিণ শিকারীকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট