মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

খুলনায় যাত্রীবাহী ট্রলার ও ফেরির সংঘর্ষে নিখোঁজদের উদ্ধার অভিযানে কোস্টগার্ড

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

মনির হোসেন:: খুলনা জেলখানা ফেরিঘাটে যাত্রীবাহী ট্রলার ও ফেরির সংঘর্ষে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযানে কোস্টগার্ড পশ্চিম জোন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২১ আগস্ট বৃহস্পতিবার রাত ১০টায় খুলনা জেলখানা ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বোট ও ফেরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। উক্ত দুর্ঘটনায় বোটে থাকা ৩০-৩৫ জন যাত্রীর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশুসহ মোট ৩ জন নিখোঁজ রয়েছে বলে কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন রূপসার কর্তৃক ১৮ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল রাতভর রূপসা নদীতে অভিযান চালায়। তবে রাতের অন্ধকার ও প্রবল স্রোতের কারণে নিখোঁজদের উদ্ধার সম্ভব হয়নি। পরবর্তীতে ২২ আগস্ট শুক্রবার সকাল ৭ টায় কোস্ট গার্ড উদ্ধারকারী দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। বাংলাদেশ কোস্ট গার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, যেকোনো দুর্ঘটনা বা দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews