1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার দলীয় কার্যালয়ে তারেক রহমান, নয়াপল্টনে জনসমুদ্র বিপজ্জনক পথে মুনাফালোভীরা গোয়ালঘর থেকে শোয়ার ঘর— সর্বত্রই এখন দাহ্য তেলের অবৈধ স্তূপ ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ খাল খনন কর্মসূচি শুরু হয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী পাইকগাছায় জমি বিরোধের অবসান; মালিকের দখল পুনরুদ্ধার বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

শার্শায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার একদিন পর খায়রুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২২ আগষ্ট) বিকালে উপজেলার স্বরুপদাহ গ্রাম সংলগ্ন মালশাকুড় ব্রীজের নিচে থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মরদেহটি স্থানীরা ভাসতে দেখে শার্শা থানা পুলিশে খবর দেয়। নিহত খায়রুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, খায়রুল ইসলাম ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। শুক্রবার দুপুর আড়াইটার দিকে শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রাম সংলগ্ন মালশাকুড় ব্রীজের নিচে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করে। তারা আরও জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে উল্লেখযোগ্য কোন ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট