1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদেরকে ইরান ট্রাম্পের ‘স্বৈরাচারী’ নীতির বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্র, বিক্ষোভে লাখ লাখ মানুষ সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ খুলনা সিটি কর্পোরেশনে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবিতা শীর্ষক সভা পাইকগাছায় রেড ক্রিসেন্টের রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও পাইকগাছায় অভিনব কৌশলে ভ্যান চুরি; বিপাকে দিনমজুর দাকোপে আন্তর্জাতিক নারী দিবস পালনে র‌্যালি ও সভা অনুষ্ঠিত পিআইডির আয়োজনে গণহত্যা দিবস এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের সংঘর্ষ অগ্নিসংযোগ ও ভাংচুরে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারকে খাদ্য সহয়তা প্রদান

পাইকগাছায় কুখ্যাত মাদক কারবারি দম্পতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছায় কুখ্যাত মাদক কারবারি মোঃ মামুন সানা ও তার স্ত্রী হাজরা বেগমের হাত থেকে যুব সমাজকে রক্ষার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চাঁদখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কপোতাক্ষ হাইস্কুল সংলগ্ন মেইন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন শাহাপাড়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন খান।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মজিদ সরদার, বিএনপি নেতা হাফেজ আব্দুর রহিম ও মাওলানা আবু মুসা।

এছাড়া স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন মোঃ আনারুল ইসলাম, খানজাহান সরদার, জলিল সরদার, কালাম সরদার, তুহিন খান, ফজলু সরদার, কামাল সরদার, সফিকুল সরদার, কিনা সরদার, সোহাগ সরদার, উজ্জ্বল গাইন, ইব্রাহিম সানা, সিদ্দিক সানা, তালেব সানা, রুবেল সরদার, মনসুর গাজী, হাফেজ মোঃ মুসা, আনিসুর রহমান পল্টু গাজী ও হাবিবুর রহমান গাজী প্রমুখ।

মানববন্ধনে শত শত নারী-পুরুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মামুন সানা ও তার স্ত্রী হাজরা বেগম এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। তারা আরও জানান, এ বিষয়ে প্রতিবাদ করলে দম্পতি ধর্ষণ মামলার ভয়ভীতি ও নানা হুমকি দিয়ে থাকেন।

বক্তারা অবিলম্বে এ দম্পতির মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তাদের গ্রেফতারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট