সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

পাইকগাছায় বয়রা গেট সংলগ্ন খানাখন্দভরা সড়ক সংস্কার কাজ চলমান

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:পাইকগাছা:: পাইকগাছার বয়রা শ্মশান ঘাট থেকে হাড়িয়া ব্রীজ অভিমুখী সড়কের ভাঙাচোরা অংশ সংস্কারের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে খানাখন্দে পরিণত হওয়া প্রায় ৫শ ফুট সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছিলেন।

জানা গেছে, এ সড়ক দিয়ে প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ পাইকগাছা থেকে লতা ইউনিয়ন সহ আশপাশের এলাকায় যাতায়াত করে থাকেন। একারণে জনগুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কার স্থানীয়দের প্রাণের দাবিতে পরিণত হয়।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জনগুরুত্বপূর্ণ এ সড়কের বিষয়টি আমলে নিয়ে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করেন। এবং বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সরেজমিনে সংস্কারাধীন সড়কটি পরিদর্শন করেছেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত শেষ করার নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ সিএ কৃষ্ণপদ মন্ডল, ফটোগ্রাফার হিরন্ময় ব্যানার্জি ও আনসার সদস্যবৃন্দ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে বয়রা গেট সংলগ্ন সড়কটির সংস্কার তাদের অন্যতম দাবি ছিলো। এজন্য তারা ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সংস্কারকাজ শেষ হলে লতা ইউনিয়নবাসী সহ আশেপাশের এলাকার মানুষের যাতায়াত ও যানবাহন চলাচল আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews