1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দিল সাইফুল বাহিনী ‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদেরকে ইরান ট্রাম্পের ‘স্বৈরাচারী’ নীতির বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্র, বিক্ষোভে লাখ লাখ মানুষ

কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র গাঁজাসহ কিশোর গ্যাং এর সদস্য আটক

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: খুলনার লবনচরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ কিশোর গ্যাং এর এক সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।

৬ সেপ্টেম্বর শনিবার সকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল- হক।

তিনি বলেন, ৬ সেপ্টেম্বর শনিবার ভোর ৫ টায় কোস্টগার্ড স্টেশন রুপসা, নৌ বাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার লবনচরা থানাধীন সুইচগেট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে ৪টি দেশীয় অস্ত্র ও প্রায় ৬ হাজার ৪ শত টাকা মূল্যের ২০০ গ্রাম গাঁজাসহ ১ জন কিশোর গ্যাং এর সদস্যকে আটক করা হয়।

আটককৃত কিশোর গ্যাং এর সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের উপকূলীয় এলাকা এবং সুন্দরবনকে মাদক ও দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট