1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দিল সাইফুল বাহিনী ‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদেরকে ইরান ট্রাম্পের ‘স্বৈরাচারী’ নীতির বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্র, বিক্ষোভে লাখ লাখ মানুষ

খুলনায় ফলক উম্মোচ ও সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার সোমবার সকালে নগরীর রায়েরমহল আজিজের মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উম্মোচন ও মোনাজাতের মধ্য দিয়ে নবনির্মিত সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের (এসটিএস) উদ্বোধন করেন।
কেসিসি’র এসসিআইপি প্লাস্টিক প্রোজেক্টের আওতায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এবং জার্মান সরকারের পরিবেশ প্রকৃতি সংরক্ষণ, মানবিক নিরাপত্তা এবং ভোক্তা অধিকার মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনটি নির্মাণ করা হয়েছে। ট্রান্সফার স্টেশনটি নির্মাণের ফলে স্থানীয় পর্যায়ের গৃহস্থালিসহ অন্যান্য বর্জ্য পরিবেশসম্মত উপায়ে অপসারণ করা হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা উল্লেখ করেন।
অনুষ্ঠানে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, কুয়েটের প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আসিনুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, উপসহকারী পকৌশলী (যান্ত্রিক) মো: সেলিমুল আজাদ, সহকারী কঞ্জারভেন্সী অফিসার মো: জিয়াউর রহমান, ১৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো: মোস্তফা কামাল, জামায়াতে ইসলামীর ওয়ার্ড সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সোনাডাঙ্গা থানা সভাপতি শেখ ওয়াহিদুজ্জামানসহ ছাত্র প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট