সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

চিতলমারীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭৩ বার পড়া হয়েছে

সোহেল সুলতান মানু, চিতলমারী:: বাগেরহাট জেলার ৪ টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবীতে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মিরা মহাসড়ক অবরোধ করে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছেন। সোমবার (৮ সেপ্টম্বর) সকালে তাঁরা ঢাকা-মাওয়া-পিরোজপুর ও বাগেরহাট-চিতলমারী সড়কের মচন্দপুর মোড়ে গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে সড়ক কন্ধ করে দেন।
কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মিসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহন করেন। হরতাল চলাকালিন রাস্তায় কোন প্রকার যান চলাচল করেনি। জরুরী পরিসেবার বাইরে সকল দোকানপাট বন্ধ ছিল।
সকাল ১০ টায় কুনিয়া বাস্ট্যান্ড মোড়ে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ^াস, সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু, এ্যাড. ফজলুল হক, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলনা মুনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাক্তার কাজী আবুল কালাম, সাধারন সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নেয়ামত আলী খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর থেকে বাগেরহাটে ৪টি সংসদীয় আসন ছিল। কিন্তু হঠাৎ নির্বাচন কমিশনের একটি আসন কমানোর প্রস্তাবে বাগেরহাট জেলাবাসির সাথে বিমাতাসুলভ আচারণ করা হয়েছে। বাগেরহাট-১ আসনকে কেটে টুকরো টকেরো করা হয়েছে। বাগেরহাটে আসন যে ভাবে ছিলো, সেই ভাবে ফিরিয়ে দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews