সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক এক কর্মশালা পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৯সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।

এসময়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমান, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচএম সফিউল ইসলাম। উপস্থিত ছিলেন, কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পিআইও রাজীব বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।

কর্মশালায় বক্তারা বলেন, ডেঙ্গু এখন একটি জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও ব্যক্তিগত এবং সামাজিক পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি পরিবারকে নিজ নিজ বাড়ির আঙ্গিনা, ছাদ, ফুলের টব ও যেকোনো পানিবাহিত স্থানে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ এডিস মশা পরিষ্কার পানিতে জন্ম নেয়। তাই ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews