সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

চিতলমারীতে সর্বদলীয় সম্মিলিত কমিটি দুইদিন হরতালের ডাক দিয়েছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯২ বার পড়া হয়েছে

সোহেল সুলতান মানু, চিতলমারী :: বাগেরহাটের চিতলমারী সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ আগামী বুধ ও বৃহস্পতিবার দুইদিন উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন। বাগেরহাট জেলার ৪ টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবীতে তাঁরা এ কর্মসূচি পালন করবেন। এ লক্ষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ হরতাল সফলের লক্ষে এক বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি উপজেলা সদর বাজারের কোটি টাকার ব্রীজ (সাবেক স্টীল ব্রীজ) থেকে শুরু হয়ে উপজেলা মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক ও উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মুনিরুজ্জামান, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপিত ডাক্তার কাজী আবুল কালাম এবং সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য ও উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন ও সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান।
সভায় বক্তারা বলেন, ‘বিগত দিনে বাগেরহাটে ৪ টি সংসদীয় আসন ছিল। সেই সংসদীয় আসন ৪টি আসন থেকে একটি আসন মাইনাস করে ৩টি করা হয়েছে। ফলে এলাকার উন্নয়ন মারাত্মভাবে ব্যাহত হবে। সে কারণে আমরা আমাদের ন্যায্যহিস্যা পাওয়ার জন্য চিতলমারীতে সম্মিলিত ভাবে দুইদিনের সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews