সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

বটিয়াঘাটায় দুর্যোগ পরিস্থিতিতে শিশুদের শিক্ষার এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটায় জাগ্রত যুব সংস্থা (জেজেএস) এর আয়োজনে স্থানীয় সরকার ও শিক্ষা অফিসের সহযোগিতায় দুর্যোগ পরিস্থিতিতে শিশুদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এ্যাডভোকেসি সভা গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা কনফারেন্সে রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে ও জেজেএস এসসিভিএস প্রকল্পর এ্যাডভোকেসী অফিসার আব্দুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, সমাজসেবা অফিসার নিগার সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা প্রশান্ত কুমার মন্ডল, প্রধান শিক্ষক দেব দুলাল মন্ডল, প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস, ইউপি সদস্য রমা রানী মন্ডল, তপতী বিশ্বাস, মিলন বৈরাগী, মোঃ ওবায়দুল্লাহ ও পবিত্র রায়, জেজেএস ক্লাইমেট চেইজ এডুকেটর পূজা দে, জেজেএস কর্মকর্তা অর্চনা রায়, শিশু ফোরামের সুনন্দা অধিকারী, রাহাত মিনহাজ, রাকিব হাসান আপন, তানজিলা আক্তার, সুমাইয়া আকতার, পুষ্পিতা রায় প্রমুখ। সভায় জলবায় পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় শিশুদের কণ্ঠস্বর এবং নেতৃত্ব শক্তিশালীকরণ সমাজে বিরূপ প্রভাব নিয়ে আলোচনা ও নিরসনকে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews