সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

ডাকসু নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত পাইকগাছার তিশা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রোকেয়া হল সংসদ থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে জয়লাভ করেছেন খুলনার পাইকগাছার কৃতী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তিশা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা তিশা বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত হন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, তিশা পেয়েছেন সর্বোচ্চ ১ হাজার ১৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীলিমা রাশেদ পেয়েছেন ৫৫৫ ভোট, আফরোজা মেহজাবীন ঐশী ৪৫০, নূরানী ইসলাম নিশা ৪৪৯ এবং সাকিবা সুলতানা বন্যা পেয়েছেন ১৫১ ভোট।

রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী তিশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি খুলনার পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল গ্রামের বাসিন্দা। তার বাবা সরদার কামরুজ্জামান নান্টু ও মা হেলেনা জামানের কনিষ্ঠ সন্তান তিশা দুই ভাইবোনের মধ্যে ছোট।

ডাকসু নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক পদে জয়লাভ করায় তিশাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার পিতা-মাতা, শিক্ষক, সহপাঠীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews