1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

পাইকগাছায় বিএনপি নেতা রফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি স্কুল ময়দানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ রফিকুল ইসলাম রফিক।

সভায় তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার হয়েছে। দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি। জনগণের অধিকার আদায় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য। এছাড়া স্থানীয় জোনাকি সমিতির গ্রাহকদের বিভিন্ন সমস্যার বিষয় আলোচনা হয়।

এ সময় পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মোস্তফা মোড়ল, মোঃ জামিরুল ইসলাম,সমাজ সেবক আব্দুর রাজ্জাক, জোনাকি সমিতির গ্রাহক আব্দুল করিম,মাওলানা নজরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর সঙ্গে খোলামেলা মতবিনিময়ের মাধ্যমে তিনি সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট