সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

কয়রায় শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:: কয়রা শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ঘুগরাকাটি সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মেজর মোঃ মেসবাহুল ইসলামের পরামর্শে এবং সদস্য সচিব ইকবাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বনায়ন সৃষ্টি ও জনসচেতনতা বৃদ্ধি। অনুষ্ঠানে সহকারী অধ্যাপক ও এমফিল গবেষক মাওঃ মোঃ আশরাফুল আলম সঞ্চালনা করেন এবং পাইকগাছা উপজেলা শাখার সভাপতি মোঃ তামিম রায়হান সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য ও খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার। তিনি বলেন, “গাছপালা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ সুরক্ষায় এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শামছুর রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, বিশিষ্ট জামায়াত নেতা ও সমাজসেবক মোঃ সালাউদ্দিন, জিএম আলাউদ্দিন, মোঃ জাকির হোসেন শাহীন ও মোঃ সোহেল আহমেদ। এছাড়া ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলার সেক্রেটারি আল মামুনও উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। কর্মসূচিতে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত সবাই শামছুর রহমান ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews