সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

সুষ্ঠু বিনোদনের জন্য পরিচ্ছন্ন পরিবেশ জরুরী-ফিরোজ সরকার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বলেছেন, সুষ্ঠু বিনোদনের জন্য পরিচ্ছন্ন পরিবেশ জরুরী। পরিবেশ সংরক্ষণের মাধ্যমে সুন্দর একটি পরিবেশ গড়ে তোলা গেলে ভ্রমণকারীদের সংখ্যা যেমন বৃদ্ধি পাবে তেমনি স্থানীয় ব্যবসায়ী ও ট্রলার চালকদের আয়ও বৃদ্ধি পাবে।
কেসিসি প্রশাসক মঙ্গলবার বিকেলে নগরীর ৭নং ঘাট এলাকায় প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সাসটেইন্যাবল ক্যাপাসিটি বিল্ডিং টু রিডিউস ইরিভার্সিবল পলুশন (এসসিআইপি) প্লাস্টিক প্রজেক্ট-এর আওতায় খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
কেসিসি প্রশাসক উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
কুয়েট-এর প্রফেসর ড. কাজী হামিদুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান ও প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার। কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার সুপার শেখ শফিকুল হাসান, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো: ইমরান হোসেন, পরিবেশবাদী সংগঠন সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড. মাসুম বিল্লাহ, প্রকল্পের অ্যাওয়ারনেস সেন্টারের প্রধান শেখ ইনজামামুল হকসহ স্বেচ্ছাসেবী সংস্থা ক্লিন আপ-খুলনার সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশাসক মো: ফিরোজ সরকার বর্জ্য সংরক্ষণের জন্য স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বিন সরবরাহ করেন এবং প্রতিদিন একটি ভ্যানযোগে বর্জ্য অপসারণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একইসাথে বিনগুলির যথাযথ ব্যবহার না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews