সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

মোংলায় কোস্টগার্ড পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোংলা পৌর শহরের পুরাতন পোর্ট আবাসিক এলাকা থেকে ৬৮৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। জব্দকৃত ইয়াবার মূল্যে ৩ লাখ ৪৪ হাজার টাকা।

আটক মাদক ব্যবসায়ীর নাম সুমি বেগম। তিনি মোংলা পোর্ট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাতারাতি কলোনীর বাসিন্দা সুলতান আহম্মেদ এর মেয়ে।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন মোংলা পোর্ট পুরাতন আবাসিক এলাকার কবরস্থান রোড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews