সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বিলম্বিত করতে চাইলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে – জয়ন্ত কুন্ডু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি::পাইকগাছায় কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, “পিআর পদ্ধতির কথা বলে যারা জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা প্রকৃতপক্ষে শেখ হাসিনার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চায়।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পাইকগাছা পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ এর প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয়ন্ত কুন্ডু আরও বলেন, “স্বৈরাচার আ’লীগ সরকারের পতনের পর দেশে দ্রুত নির্বাচন না হলে উন্নয়ন পিছিয়ে যাবে। সৎ লোকের শাসনের কথা বলে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে শ্লোগান দেন, তারাই এক সময় বিএনপি’র ঘাড়ে চড়ে এমপি-মন্ত্রী হয়েছেন।”

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “কেউ শালিস-বিচারের নামে আদালত বসাবেন না। দখলবাজি-চাঁদাবাজিতে জড়ালে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সম্মেলনের প্রথম অধিবেশনে পৌর বিএনপি’র আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান, সুলতান মাহমুদ, সদস্য মল্লিক আঃ সালাম ও এনামুল হক সজল।

এছাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ ও সদস্য সচিব এসএম ইমদাদুল হকসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পৌর বিএনপি’র সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩ জনসহ মোট ৭ প্রার্থীর মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫৯৮ জন ভোটার এতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews