সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:পাইকগাছা:: খুলনার পাইকগাছায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা সদরের প্রাণকেন্দ্র জিরোপয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজারে অবস্থিত মিষ্টি ও ফলের দোকানগুলোতে তদারকি কার্যক্রম পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, অনেক দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। কোথাও মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি, আবার কোথাও মেয়াদোত্তীর্ণ খাবার রেখে বিক্রি করা হচ্ছিল। এসব অপরাধে মিষ্টি ব্যবসায়ী কনক কুমার ঘোষকে ৩ হাজার টাকা, ফল ব্যবসায়ী শাহদাৎ হোসেনকে ৩ হাজার টাকা এবং আরিফুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মাহেরা নাজনীন এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ভোক্তার স্বাস্থ্য ও অধিকার রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি করার পাশাপাশি মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেন।

অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মণ্ডল এবং পেশকার তুহিন বিশ্বাস উপস্থিত ছিলেন।

স্থানীয় ভোক্তারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযানের মাধ্যমে নকল ও ভেজাল প্রতিরোধ করা সম্ভব হলে সাধারণ মানুষ নিরাপদ খাবার পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews