সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

পাইকগাছায় পৌর বিএনপি’র নেতৃবৃন্দের সাথে মন্দির কমিটির মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:পাইকগাছা:: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাইকগাছা পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে পৌরসভার ছয়টি মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ি প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি আসলাম পারভেজ এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস ও মনিরুল ইসলাম মন্টু।

এছাড়া মন্দির কমিটির সভাপতি গৌতম মন্ডল, বাবুরাম মন্ডল, তরুণ কুমার মন্ডল, প্রশান্ত মন্ডল, বিশ্বনাথ দাশ এবং সাধারণ সম্পাদক প্রভাষক উজ্জ্বল বিশ্বাস, প্রদীপ মন্ডল, মধুরঞ্জন কর্মকার, দীপক সরদার, নির্মল মন্ডল, প্রেম চাঁদ দাশ, শংকর দত্ত ও স্বপন চক্রবর্তী সভায় অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর আহ্বায়ক জিএম রুস্তম, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম ও সোহেল গাজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, পৌর যুবদল নেতা সবুজ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক শাহবুদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি ওবায়দুল ইসলাম ডালিম, সেক্রেটারি তুষার সরদার, বলাই মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সিদ্ধান্ত হয়, শারদীয় দুর্গাপূজা চলাকালে প্রতিটি মন্দিরে বিএনপির পক্ষ থেকে ১০ জন করে স্বেচ্ছাসেবক সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews