সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

বেনাপোলে কাগজপত্র বিহীন ট্রাকভর্তি আড়াই কোটি টাকার শাড়ি-থ্রীপিচসহ আটক-২

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দরে কাভার্ডভ্যান ভর্তি ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ঔষধ, মোটর সাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি (সদস্যরা)

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে বেনাপোল বন্দরের বাইপাস সড়কে অভিযান চালিয়ে কাগজপত্র বিহীন এ পন্যের চালানটি আটক করা হয়।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি’র দেওয়া তথ্যে ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে বেনাপোল বিওপি’র বিশেষ চোরাচালান বিরোধী একটি টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় বেনাপোল বন্দরের বাইপাস সড়কে মাগুরা কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান ঢাকা মেট্রো-ট-২২-৭৫ ৬৬ তল্লাশীর জন্য থামানো হয়। পরে কাভার্ডভ্যানটি তল্লাশীর জন্য বেনাপোল বিজিবি ক্যাম্পে আনা হয়। তল্লাশীকালে ভারতীয় শাড়ী ১৪৭৬ টি, থ্রীপিচ ২১৫ টি, মোটর সাইকেলের টায়ার ২ টি, বিভিন্ন প্রকার ঔষধ ১০৬৯৩ টি এবং ৭৪৪৫৫টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীর বৈধ কোন কাগজপত্র না থাকায় জব্দ তা করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা। আটক কাভার্ডভ্যানের চালক ও হেলপার মাগুরা সদর থানার নাদের মোল্লার ছেলে আঃ মালেক (৪৬) এবং শুশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার (২৯) বেনাপোলের নামাজ গ্রামের বাবুল হোসেনের ছেলে বিল্লাল হোসেনের সাথে ২০ হাজার টাকার চুক্তিতে পন্য চালানটি ঢাকার মিরপুর নিয়ে যাচ্ছিল।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারত হতে কাগজপত্র বিহীন মালামাল বাংলাদেশে প্রবেশ করতে পারে এ ধরনের গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল বাইপাস সড়ক থেকে একটি কাভার্ডভ্যান আটক করা হয়। আটককৃত কাভার্ডভ্যান থাকা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ঔষধ, বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে।আটককৃত চালক ও হেলপারকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews