সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

পাইকগাছায় চিংড়িতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

অভিযানকালে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভিলেজ পাইকগাছার মৃণাল কান্তি সরদার ও রিপন ঢালী এবং দক্ষিণ কাইমুখী গ্রামের গোবিন্দ লালকে মোট ১০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত প্রায় ২০ কেজি চিংড়ি ধ্বংস করা হয়।

অভিযানে মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলাম, নৌ-পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সবুর, পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমিতির সাধারণ সম্পাদক বেল্লাল মোড়ল নির্বাহী সদস্য ফুলমিয়া সরদার, মোঃ হাফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, চিংড়িতে অপদ্রব্য পুশ একটি দণ্ডনীয় অপরাধ। কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার আশায় এ ধরনের অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। এটি শুধু আইনবিরোধী নয়, জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর। ভোক্তারা যেন ভেজালমুক্ত ও নিরাপদ মাছ-চিংড়ি পান সেজন্য নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং জনস্বার্থে এটা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমাদের দেশের চিংড়ি বিশ্ববাজারে একটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। অথচ কিছু অসাধু ব্যবসায়ীর এ ধরনের কর্মকাণ্ড পুরো শিল্পকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। তাই সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, চিংড়িতে অপদ্রব্য পুশ করে কৃত্রিমভাবে ওজন বাড়ানো হয়, যা ক্রেতাদের ঠকানোর পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নজরদারির কারণে পাইকগাছায় এ ধরনের অপরাধ আগের তুলনায় একটু কমে এলেও এখনও পুরোপুরি বন্ধ হয়নি। এ জন্য জনসচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানকে ভোক্তারা স্বাগত জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews