সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

চিতলমারীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে থানা সংলগ্ন নিজস্ব কার্যালয়ে উপজেলা ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠন এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত বাগেরহাট-১ আসনের প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামিম।
সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি, জুলাই সনদে আইনী ভিত্তি প্রদান ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, বিশেষ ট্রাইব্যুনালে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবী তুলে ধরা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম কাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসেনের সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার যুগ্ম-সম্পাদক মুফতি নুরুজ্জামান, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা সুলতান মাহামুদ খান, যুব আন্দোলনের ডা. নাজমুল হুদা ও উপজেলা ইসলামী আন্দোলনের সদস্য মোঃ জাহাঙ্গীর মুন্সি প্রমূখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews