1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

পাইকগাছায় টিসিভি ক্যাম্পেইন উপলক্ষে ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: “টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেঁধে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ক্যাম্পেইন-২০২৫ সফল করার লক্ষ্যে পাইকগাছায় ডাক্তার ও নার্সদের নিয়ে প্রশিক্ষণ ও AEFI (টিকা-পরবর্তী বিরূপ প্রতিক্রিয়া) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডাঃ জহিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মণ্ডল, ডাঃ নিরাপদ মন্ডল এবং ডেন্টাল সার্জন ডাঃ সাইমা সাদিয়া।

অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ শাকিলা আফরোজ। এছাড়া উপস্থিত ছিলেন,অফিস সহকারী দেব্রত সরকার, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, সিনিয়র নার্সবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস ও এম.টি. ইপিআই শাহানারা আক্তার।

কর্মশালায় টিকাদান কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে টিকার ডোজ, টিকা প্রদানের নিয়মাবলী এবং টিকা দেওয়ার পূর্ববর্তী ও পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট