সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

পাইকগাছায় দুর্গাপূজা মন্দির পরিদর্শন করলেন বিএনপি নেতা ডা. মজিদ

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: শারদীয় দুর্গাপূজার আনন্দময় ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. মো. আব্দুল মজিদ (এমবিবিএস) পাইকগাছা উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) তিনি লতা ইউনিয়নের ১২টি, কপিলমুনির ২টি এবং পাইকগাছা পৌরসভার ৬টি পূজা মন্দিরে গিয়ে পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার জন্য সকলকে উৎসাহিত করেন।

সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এডভোকেট জি. এম. আব্দুস সাত্তার, মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মণ্ডল,উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, আবু মুসা সরদার, হুরায়রা বাদশা, আকিজ উদ্দিন বিশ্বাস, আবু হানিফ মিলন, শহিদুর রহমান, খান মাসুম, সেকেন্দার আলী, রায়হান গাজী, ইব্রাহিম গাজী, রানা মোড়ল প্রমুখ।

ডা. মজিদ বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের সামাজিক সম্প্রীতির উৎসব। এ উৎসব শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews