রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

মোংলায় যানবাহনে নৌবাহিনী ও পুলিশের তল্লাশি অভিযান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ।

নৌবাহিনী পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত মোংলা উপজেলার দিগরাজ বাজার সংলগ্ন বিএন স্কুল এন্ড কলেজের পাশে ট্রাস্ট ব‍্যাংকের সামনে লেফটেন্যান্ট কমান্ডার আকিব খান রিদম (ই), বিএন (পি নং-২৬৮২) এর নেতৃত্বে ১০ জন সদস্য বিশিষ্ট ০১ টি সেকশন ও ট্রাফিক পুলিশের ০৫ জন সদস্যসহ একটি যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালীন সময় , প্রাইভেট কার,ট্রাক ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়।

উক্ত চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য ছিল মাদকদ্রব্য ও চোরাচালান রোধকল্পে যানবাহনসমূহে তল্লাশি, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং বৈধ কাগজপত্র যাচাই করা। এছাড়া, বাংলাদেশ রোডস্ অ্যান্ড হাইওয়ে অথরিটি কর্তৃক ইস্যুকৃত *বৈধ্য কাগজপত্র যাচাইসহ নিচের যানবাহনসমূহ তল্লাশি করা হয়ঃ*

উল্লেখ্য, যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি। মোংলা ও মোংলা বন্দর সংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নৌ-বাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews