1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে সাড়ে ছয় কোটি টাকার ইয়াবাসহ আটক ১ কচুয়ায় ঘর ভাঙচুর ও জমি দখল: ৪ আসামি জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাইকগাছায় সরকারি জমির গাছ কাটার চেষ্টা; প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ পাইকগাছার হাড়িয়া আবাদে পাখিদের কলকাকলিতে মুখর প্রকৃতি বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার

চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই শ্লোগান নিয়ে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে একটি র‌্যালী হয়।
র‌্যালি শেষে চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের আয়োজনে অগ্নিনির্বাপনের বিভিন্ন কৌশল শেখানো হয়।
পরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায়, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইয়াদা দিলরুবা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খানম, চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ সেলিম হোসাইন ও ফায়ার ফাইটার আজিজুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট