1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

পাইকগাছায় শিশু পার্কের সংস্কার পরবর্তী উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: পাইকগাছা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শিশু পার্কের সংস্কার পরবর্তী উদ্বোধন করা হয়েছে। সোমবার(৩ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন আনুষ্ঠানিকভাবে এ পার্কের উদ্বোধন করেন।

উপজেলায় শিশুদের জন্য উল্লেখযোগ্য বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত এই শিশু পার্কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে ছিল। অযত্ন-অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়ায় প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা কোমলমতি শিশুরা হতাশ হয়ে ফিরে যেত। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে এলে তিনি পার্কটি সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেন।

সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে পার্কটি আবারও শিশু-কিশোরদের বিনোদনের প্রাণকেন্দ্র হিসেবে নতুন রূপে ফিরে আসে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির, ইউপিইটিসি মো. ঈমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বজলুর রশীদ, বিআরডিবি কর্মকর্তা মো. ওয়াহিদ মুরাদ, আইসিটি কর্মকর্তা মো. আব্দুস সামাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কমলেশ দাশ।

এদিকে সংস্কারের ফলে উপজেলার শিশু-কিশোরদের জন্য একটি নিরাপদ ও আনন্দদায়ক বিনোদনকেন্দ্র হিসেবে শিশু পার্কটি আবারও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট