1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য বেনাপোল বন্দর থেকে ঘোষনা বর্হিভূত দেড় কোটি টাকার পন্য আটক বটিয়াঘাটায় চোর চুরি করতে গিয়ে দোকানই ঘুমিয়ে পড়ে ধরা খেলো নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন হয়েছে।

রোববার সকালে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনী প্রধান ওসিএন্ডএস-এ পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া-কমান্ড্যান্ট, বিওএফ এবং কমান্ড্যান্ট, ওসিএন্ডএস অভ্যর্থনা জানায়।

বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত আর্মি অর্ডন্যান্স কোরের অধিনায়কদের উদ্দেশে প্রধান অতিথির বক্তৃতায় কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারির সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য আর্মি অর্ডন্যান্স কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান। এ ছাড়া আর্মি অর্ডন্যান্স কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে জিওসি, আর্টডক জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া, কমান্ড্যান্ট-বিওএফ, এজি, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ড্যান্ট-ওসিএন্ডএস, বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি অর্ডন্যান্স কোরের সব ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট