বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বটিয়াঘাটায় চোর চুরি করতে গিয়ে দোকানই ঘুমিয়ে পড়ে ধরা খেলো

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটায় চোর দোকানের পিছনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে দোকানেই ঘুমিয়ে পড়ায় রাজ হাওলাদার নামের এক যুবক ধরা খেয়ে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে গত রবিবার সকালে বটিয়াঘাটা বাজারের সাহাদের মোড়ে চপলা এন্টারপ্রাইজ কসমেটিকস স্টেশনারি দোকানে । সে বটিয়াঘাটা উপজেলা সদরের হেতালবুনিয়া গ্ৰামের সোহেল হাওলাদারের পুত্র। দোকানের মালিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বটিয়াঘাটা বাজারের সাহাদের মোড়ে চপলা এন্টারপ্রাইজের মালিক গত পরশু শনিবার রাতে প্রতিদিনের ন্যায় কেনাবেচা শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় । গতকাল রবিবার সকালে দোকান খুলে দেখে রাজ হাওলাদার নামের এক যুবক ছুরির উদ্দ্যেশ্য দোকানের পিছনের বেড়া কেটে ভিতরে ঢুকে ঘুমিয়ে পড়ে এবং তখনও সে দোকানের ভেতরে ঘুমিয়ে ছিল । এসময় আশেপাশের দোকান দারেরা ছুটে এসে জিজ্ঞাসা বাদের শেষে পুলিশের কাছে সোপর্দ করে । পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করেছে । এব্যাপারে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ধৃত চোর রাজ নেশাগ্ৰস্থ ছিল এবং সে নেশাগ্ৰস্থ অবস্থায় দোকান ঘরে প্রবেশ করে নেশার ঘোরে ঘুমিয়ে পড়ে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews