1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে নেপালকে উড়িয়ে বাংলাদেশের রাজকীয় জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত যুক্তরাষ্ট্রে হামলা করলে প্রথম লক্ষ্য হবে ইসরাইল, কড়া বার্তা পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে-আনসার মহাপরিচালক নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা: ৭ দিন মাঠে থাকবে ৯ লাখ ফোর্স, ব্যবহারের হবে ড্রোন ও সিসিটিভি দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট বেনাপোলে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান পাইকগাছায় উপজেলা প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

ভূমিকম্পে আহত হয়ে ঢাকা মেডিকেলে ৪১ জন

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকালে আঘাত হানা ভূমিকম্পে আহত হয়ে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিক্ষার্থী ও শিশুসহ ৪১ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসকের পরামর্শে ৬ জনকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক শিশু মারা গেছে।

হাসপাতালে ভর্তি ৬ জন হলেন— মগবাজার থেকে আহত আবু বক্কর সিদ্দিক (৫৪), ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের নুরুল হুদা (২০), সূর্যসেন হলের আশিক (২২), কিশোরগঞ্জের উজ্জ্বল (৪০), খিলগাঁওয়ের হারুন (৫৫) এবং শিশু বিল্লাল (৬)।

অন্য আহতরা হলেন— তানভীর (২৫), তানজির (২৫), কামরুল ইসলাম (২৬), আরাফাত (২২), রিপন (২৮), সাদিক (২৫), বিল্লাল (৬), ছবিয়া (১৪), নুরুল হুদা (২১), আ জবা (২৫), তাজবা (২৫), রায়হান তানভীর (২৫), অজানা (৫০), প্রভা (১৮), গালিব (১৮), হারুন (৫৫), মধু (৩০), সজীব (২২), জান্নাত (১৫), ইতি (১৯), রফিক (২২), আবুল খায়ের (৩০), ইব্রাহিম (২৫), ফাতেমা (২৮), রাহিমা (২৭), হামিদা (৫০), রাকেশ (২৫), কাওসারী বেগম (৬০), অবনী (১৭), উজ্জ্বল (৪০), জাহানারা (২৮), শওকত আলি (৫৫), অনিক পাল (৩০), দেলোয়ার (৫৫), লিজা (২৪), গিয়াস উদ্দিন (২৩), আশিক (২২), নাহিদ ইসলাম (২৬) এবং আল আমিন (২৪)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, সারাদেশ থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৪১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন, তবে এখনও অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট