বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছা পৌরসভার নির্মিত ড্রেনের নির্গত নোংরা পানি, মল-মূত্র ও বিভিন্ন বর্জ্যের কারণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) কলোনির পুকুরের পানি দূষিত হয়ে পড়েছে। এতে পুকুরের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মাছের মৃত্যুর ঘটনাও ঘটেছে। একই সঙ্গে মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুসহ বিভিন্ন রোগের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কর্মকর্তা-কর্মচারী ও কলোনিবাসীরা।

জানা গেছে, পৌরসভার ড্রেনের দূষিত পানি দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের কলোনি সংলগ্ন পুকুরে গিয়ে পড়ছে। ফলে পুকুরের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দূষণের কারণে একটি পুকুরের মাছ ইতোমধ্যে মারা গেছে। অন্য একটি পুকুরে মাছ স্থানান্তর করা হলেও সেখানেও কিছু মাছ মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা শাখা অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন জানান, ড্রেনের নোংরা পানির কারণে পুকুরের পানি মারাত্মকভাবে দূষিত হয়েছে। ফলে গোসল, কাপড় ধোয়া ও অন্যান্য দৈনন্দিন কাজে পুকুরের পানি ব্যবহার বন্ধ হয়ে গেছে। এছাড়া প্রতি বছর বর্ষা মৌসুমে ড্রেনের পানি উপচে পুকুর ও কলোনি এলাকা তলিয়ে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ পরিস্থিতিতে দ্রুত ও স্থায়ী সমাধানের দাবিতে পরিবেশসম্মতভাবে ড্রেন সংস্কার এবং ড্রেনের প্রাচীর উঁচু করার জন্য পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস.এম. রিফাত-বিন রফিক এ আবেদন করেন।

এ বিষয়ে পাইকগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews