
হুমায়ুন কবির,ময়মনসিংহ:: ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ “মউক” এর নবনিযুক্ত চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব পদমর্যাদার জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার তারাকান্দা উপজেলায় শুভাগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার তারাকান্দা উপজেলা পরিষদ চত্বরে তাকে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, থানার অফিসার ইনচার্জসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী। এসময় ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনাব মোতাহার হোসেন তালুকদারের সফল কর্মজীবন কামনা করা হয়। পাশাপাশি ময়মনসিংহ অঞ্চলের সার্বিক উন্নয়নে তার বলিষ্ঠ ভূমিকা ও দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভকামনা ব্যক্ত করা হয়।
অভ্যর্থনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply