বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (১৭ জুন) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা দানবীর মরহুম ফসিয়ার রহমানের সহধর্মিণী ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব ফাতেমা রহমান।

অনুষ্ঠানে প্রথম বর্ষের শিক্ষার্থী রুকাইয়া খাতুন বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন। সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও প্রভাষক ইতি বৈরাগীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল আলীম, শিক্ষার্থী লিমা আক্তার, প্রার্থনা মন্ডল ও ফারিহা বিনতে আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, নারী শিক্ষার প্রসারে ফসিয়ার রহমান মহিলা কলেজ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদেরকে একজন সৎ, আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এবং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ উৎপল কুমার বাইন বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি কলেজের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষার প্রতিটি ধাপে অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে কয়েকজন ছাত্রী স্মৃতিচারণ ও অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা কলেজের সুন্দর শিক্ষা পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় কলেজের পক্ষ থেকে বিদায়ী ১২৯ জন শিক্ষার্থীর মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়। অন্যদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজকে একটি বুকশেলফ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মীর আকবর হোসেন।

পরে কেক কাটা, বিদায়ী মিলনমেলা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আবিরের রঙে রঙিন হয়ে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ। শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে এবং শিক্ষকদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা ও স্মৃতিময় মুহূর্ত ভাগাভাগি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews