1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

পদোন্নতি পেলেন ৮২৬ বিচারক

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বিচার প্রশাসনে একসঙ্গে বড় ধরনের পদোন্নতি কার্যকর করা হয়েছে। যার মাধ্যমে তিনটি স্তরে মোট ৮২৬ জন বিচারক পদোন্নতি পেয়েছেন ।

এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে ২৯৪ জন, এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে ২৮২ জন পদোন্নতি পেয়েছেন।

বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এই পদোন্নতিগুলো নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে পদোন্নতির পর এই বিচারকদের নতুন কর্মস্থলে পদায়নও সম্পন্ন হয়েছে।

জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ অনুযায়ী, বেতন স্কেলের প্রথম গ্রেডে (৭০,৯২৫–৭৬,৩৫০) অতিরিক্ত জেলা ও দায়রা জজদের জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নিয়োগ/বদলি কার্যকর থাকবে।

পদোন্নতি পাওয়া বিচারকদের দপ্তরপ্রধানের মনোনীত কর্মকর্তার কাছে ২৭ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে এবং ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি বা বহিঃবাংলাদেশে অবস্থানরত বিচারকরা প্রশিক্ষণ/ছুটি শেষে কার্যভার হস্তান্তর করে অবিলম্বে নতুন পদে যোগদান করবেন, এ নির্দেশও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট