1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

উপদেষ্টা আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেব, তবে পদত্যাগ আগেই করব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, নির্বাচনে অংশ নেওয়ার আগেই তিনি এবং সরকারের অন্যান্য দায়িত্বে থাকা যারা নির্বাচন করবেন, তারা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে ১১ জেলার ৪৪ উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান।

তিনি বলেন, “নির্বাচন করার ঘোষণা করেছি, তবে নির্বাচন কোথা থেকে করব, তা এখনও চূড়ান্ত হয়নি। আমরা মনে করি, নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগে পদত্যাগ করা অবশ্যক, কারণ এ পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত সৃষ্টি করতে পারে। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।”

উপদেষ্টা আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে আইনগতভাবে বাধ্য নয়, কিন্তু নীতিগত কারণে পদত্যাগ অপরিহার্য। ডিসেম্বরে প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হবে, তার আগে পদত্যাগ করা হবে কি না, তা সবকিছু চূড়ান্ত হওয়ার পর জানানো সম্ভব হবে।”

প্রশ্ন করা হলে, কোন দল থেকে তিনি নির্বাচন করবেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “রাজনৈতিক বিষয়ে এখন মন্তব্য করা ঠিক হবে না। যথাসময়ে বিষয়টি প্রকাশ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট