সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীনকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। দায়িত্ব পালনকালে তাঁর নিষ্ঠা, কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বে পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে যায় বলে বিদায়ী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

রবিবার(২৯ নভেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কর্মকর্তা-কর্মচারীরা বলেন, পৌর প্রশাসক হিসেবে তিনি সবসময় সেবামুখী নেতৃত্ব দিয়েছেন এবং নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিদায়ী বক্তব্যে ইউএনও মাহেরা নাজনীন বলেন, পাইকগাছা পৌরসভার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে পেরে আমি আনন্দিত। এই এলাকার মানুষের আন্তরিক সহযোগিতা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে।সবশেষে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময়ে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, ওসি মোঃ রিয়াদ মাহমুদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, পৌরসভা প্রধান সহকারী জিয়াউর রহমান সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

উল্লেখ্য, গত ইং- বুধবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাহাকে খুলনা ওয়াসার সচিব পদে পদায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় অদ্য রবিবার(৩০ নভেম্বর) এ উপজেলায় তাহার শেষ কর্মদিবস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews