সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

পাইকগাছায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় খুলনার পাইকগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমরান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. মোঃ আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, সরদার ফারুক আহমেদ, শেখ রুহুল কুদ্দুস, মেছের আলী সানা।

এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা এসএম মোহর আলী, এডভোকেট সাইফুদ্দিন সুমন, যুবদল নেতা জিএম রুস্তম, আনারুল ইসলাম, আবু হুরায়রা বাদশা, ওবায়দুল্লাহ সরদার, ফয়সাল রাশেদ সনি, আজাদ বিশ্বাস, ইকবাল হোসেন, রাসেল হোসেন রাজা, বাবু মীর, শামসুজ্জামান, বেল্লাল মীর, শহিদুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাসুম বিল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews