1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরল ২৪ জন নারী পুরুষ ও শিশু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু। এদের মধ্যে ৫ জন নারী, ৩ জন শিশু ও ১৬ জন পুরুষ রয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসরা হলেন সোনিয়া বেগম, পারভীন খাতুন,লাবনী আক্তার সুমাইয়া,ফাহিমা খাতুন, জুবাইদা খাতুন,বকুল বেগম, জবেদা বেগম,কুলসুম আক্তার,রিয়াজ তালুকদার,জুবাইয়ের আসলাম, পারভেজ, ইউসুফ খান,ইয়ামিন, সুজন সর্দার,ইলিয়াছ খান,আব্দুল সালাম হাওলাদার, মুকুল, ইব্রাহিম হাওলাদার,ফজলু হাওলাদার, মারুফ হাওলাদার , মিজানুর রহমান হাওলাদার, কাইয়ুম মিয়া, জাফর আহমেদ ও ইয়াসিন তালুকদার। এরা নড়াইল, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা ও রংপুর জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ফেরত আসা সোনিয়া বেগম বলেন, তারা দালালদের মাধ্যেমে ভালো কাজের আশায় ভারতে পাড়ি জমায় প্রায় তিন বছর আগে। এরপর সে দেশের পুলিশের কাছে আটক হয়ে তারা আদালতের মাধ্যেমে জেল খানায় যায়। সেখানে এক বছর জেল খাটার পর সেদেশের বেসরকারী এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগের মাধ্যেমে আজ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে তারা।তারা ভারতের তামিল নাড়ু প্রদেশের একটি শেল্টার হোমের হেফাজতে ছিল।

বেনাপোল ইমিগ্রেশন ওসি এস এম সাখাওয়াত হোসেন বলেন, ফেরত আসা বাংলাদেশি নারী-পুরুষরা ভালো কাজের আশায় তারা বিভিন্ন সীমান্তে দিয়ে ভারত গিয়ে আটক হয়। এরপর তারা আদালতের মাধ্যেমে প্রায় এক বছর জেল খেটে আজ বেনাপোল দিয়ে ফেরত আসে। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে এদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার আনুষ্ঠানিক কাজ শেষে এদেরকে বেসরকারী এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এর নিকট হস্তান্তর করা হয়।

বেসরকারী সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এর এরিয়া কোয়ার্ডিনেটর সফিকুর রহমান বলেন, ফেরত আসাদের আমরা যশোর নিয়ে নিজ শেল্টার হোমে রাখব । এরপর সেখান থেকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট