শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

খুলনা-৬ আসনে জাপার মনোনয়ন জমা দিলেন মোস্তফা কামাল জাহাঙ্গীর

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জাপার সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর নিকট মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রহমান।

মনোনয়ন দাখিলকালে জাপার নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন— জাপার কেন্দ্রীয় সদস্য ও কয়রা উপজেলা আহ্বায়ক মোস্তফা শফিকুল ইসলাম ঢালী, পাইকগাছা উপজেলা আহ্বায়ক গাজী সহিদুল ইসলাম খোকন, সদস্য সচিব সামছুল হুদা খোকন এবং কয়রা উপজেলা সদস্য সচিব রফিক সিরাজসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মোস্তফা কামাল জাহাঙ্গীর এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে সে সময় দলের চেয়ারম্যানের নির্দেশনায় তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। ওই নির্বাচনে জাপা থেকে মোস্তফা কামাল জাহাঙ্গীর ও শফিকুল ইসলাম মধুকে মনোনয়ন দেওয়া হলেও শেষ পর্যন্ত শফিকুল ইসলাম মধু চূড়ান্ত প্রার্থী হিসেবে খুলনা-৬ আসনে নির্বাচনে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews